শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

বাংলাদেশে কর্মরত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের দেশের বিনিয়োগ সম্ভাবনা প্রচার এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, একটি দল হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা দেশের জন্য একটি দল। দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন। এটি সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করবে।

বৈঠকে এক ডজনেরও বেশি সিইও, ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের প্রধানরা ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এসময় ব্যবসায়িক নেতারা লাইসেন্সিং ও কর ব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করা, ব্যবসার পরিবেশ সহজতর করা, বিডায় ওয়ান-স্টপ সার্ভিসের উন্নয়ন এবং ক্রেডিট রেটিং বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

তারা সরকারের শ্রম অধিকার সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন এবং সর্বোপরি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টা ব্যবসায়িক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সমস্যাগুলো চিহ্নিত করতে আমাদের সাহায্য করুন যাতে আমরা তা সমাধান করতে পারি।

বিশেষ দূত লতিফ সিদ্দিকী নির্বাহীদের ব্যবসায়িক মানদণ্ডের ধারক হিসেবে অভিহিত করে বলেন, অতীতে একটি বিশ্বাসের ঘাটতি ছিল, যা আমাদের দূর করতে হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, ব্যবসার পরিবেশ সহজতর করতে বিডায় সম্পর্ক ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি এবং লতিফ সিদ্দিকী আগামী মাসে সিঙ্গাপুরে গিয়ে রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান। 

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় সিঙ্গেল উইন্ডো চালু করা হচ্ছে, যা ব্যবসা পরিচালনার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সহজ করবে।

বৈঠকে অংশগ্রহণকারী নির্বাহীরা হলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম. ওয়াকার, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের সিইও মুহাম্মদ আলাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

আরবিএস
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর