সুপ্রিম কোর্ট হেল্পলাইনে দুই মাসে ৭২৩ কল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালু করা হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ  উদ্যোগকে সময়োপযোগী ও মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা।

বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬ টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩ টি কলের মাধ্যমে সেবাগ্রহীতাগণ মামলা সংক্রান্ত তথ্য গ্রহণ করেছেন। বিভিন্ন অনিয়ম, কাজে অবহেলা, সেবা প্রাপ্তিতে বিলম্ব ও দুর্নীতি সংক্রান্ত ৪২ টি কল গ্রহণ করা হয়েছে। অভিযোগসমূহ সম্পর্কে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, সেবা গ্রহণে আসা মানুষের হয়রানি লাঘবে এটি ইতিবাচক ভূমিকা রাখছে। এটি সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা যে কাঙ্ক্ষিত বিচার বিভাগের স্বপ্ন দেখি তা বাস্তবায়ন হবে বলে এখন আমরা আশা প্রকাশ করছি। বিচার বিভাগ হবে স্বাধীন। এখানে বিচারকগণ যেমনি সার্বভৌম থেকে বিচারিক মন নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন তেমনি বিচারিক সেবার জন্য আসা মানুষও কোনরূপ প্রতিবন্ধকতা ও হয়রানি ছাড়া সেবা গ্রহণ করবেন-এটি সকলের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে প্রধান বিচারপতির বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।

সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধার মুখোমুখি হলে ওই সেবাগ্রহীতাকে সহায়তা করতে হেল্পলাইনটি চালু করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত একজন বিচার বিভাগীয় কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করেন। 
সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকে।

এখন সুপ্রিম কোর্টে আসা সেবাগ্রহীতাগণ হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ পরামর্শ গ্রহণ করতে পারেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার হতে তদূর্ধ্ব পদমর্যাদার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজিকরণসহ কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতোমধ্যে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। 

ওই ১২দফা নির্দেশনার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণের প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো রয়েছে।

তারই ধারাবাহিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়।

আরবিএস
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর