এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো: গভর্নর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

তারল্য সংকট কাটাতে, নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বন্ড ছেড়ে এসব টাকা তুলে নেবো। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

বৃহস্পতিবার, বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেছেন, সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলব, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এই চিন্তা আমাদের।

তিনি বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হবে না। আগের সেই অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। 

তিনি আরও বলেন, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক পাশে দাঁড়াবে। ব্যাংকে গ্রাহকের আমানত পুরোপুরি সুরক্ষিত আছে। সবাই তাদের টাকা ফেরত পাবে।

গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য দেয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। শাখাগুলোয় যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি। শাখাগুলোয় রোববার থেকে সবাই (গ্রাহক) নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন।

আমানতকারীদের উদ্দেশে গভর্নর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনারা যে ব্যাংকেই টাকা রেখে থাকুন নিরাপদে থাকবে, সমস্যা হবে না। আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন। আমানতকারীর টাকা নিয়ে সমস্যা নেই, এ নিয়ে মাথাব্যথা আমাদের। 

নতুন টাকা ছাপানো নিয়ে তিনি বলেন, আমরা আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতে টাকা সরবরাহ করেছি। এখানে টাকার ফ্লো বাজারে বাড়বে না, আবার মূল্যস্ফীতিও বাড়বে না। কারণ, আমরা এক হাতে টাকা দিচ্ছি, বন্ড ইস্যু করার মাধ্যমে সেসব টাকা অন্য হাতে তুলেও নিচ্ছি।

ড. মনসুর বলেন, মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকবে। বাজারকে অস্থিতিশীল করবো না। রোববার থেকে ব্যাংকের শাখায় যাবেন, দেখবেন সব শাখায় টাকা নিতে পারছেন গ্রাহকরা। তবে সব গ্রাহক একবারে নিলে টাকা থাকবে না। আবার এটাও বলবো, কেউ যেন একসঙ্গে ১০০ কোটি টাকা তুলতে না যায়।

আরবিএস
এখন থেকে ইসলামী ব্যাংক কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান, চারজন বোর্ড সদস্য ও ব্যাংকটির...
বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। 
কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ১৪তম গভর্নর মো. মোস্তাকুর রহমান। ব্যবসায়ী থেকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসা এই অভিজ্ঞ ব্যক্তিত্ব বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)...
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর