লেকের পাড়ে গাছে গাছে ঝুলছে বইয়ের বাসা!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:১০ পিএম

আবদ্ধ জলাভূমি থেকে শুরু করে লেক কিংবা জলাধারের পাশে গাছপালায় পাখির বাসা এক পরিচিত দৃশ্য। তবে রাজধানীর পরিচিত ধানমন্ডি লেকের পারে দেখা মিলছে এক ব্যতিক্রম দৃশ্য। পাখির বাসা চোখে না পড়লেও দেখা মিলবে বইয়ের বাসা। গাছে গাছে ঝুলছে বই রাখার বাক্স, ঠিক যেন পাখির বাসার মতোই।

সবুজের ছায়া ঘেরা ধানমন্ডি লেকে প্রতিদিনই হাজারো মানুষ আসেন বিশুদ্ধ অক্সিজেন নিতে। আড্ডা ছাড়াও নিয়মিত হাঁটাহাঁটি আর ব্যায়ামের জন্য এই লেকের দুই পাশেই লোকজনের আনাগোনা থাকে প্রায় সব সময়। রাজধানীবাসীর এই অবসর যাপনের স্থানটিকে মাত্রা দিয়েছে জাকিয়া রায়হানা রুপার এক অভিনব উদ্যোগ।

জাকিয়া রায়হানা রূপা একজন বইপ্রেমী। ফেসবুকে একটি ভিডিও খুলে দেয় তার চিন্তার দুয়ার। ভিডিওটিতে দেখা যায়, জার্মানির রাস্তা থেকে শুরু করে জঙ্গলেও রয়েছে বুক সেলফ রয়েছে। রূপা ভাবলেন, জার্মানিতে সম্ভব হলে বাংলাদেশে কেন নয়, সে চিন্তা থেকেই বাড়ির পাশে ধানমন্ডি লেক থেকেই শুরু করে স্বপ্নযাত্রা।

মাত্র একটি বুক কেসে মহিউদ্দিন মোহাম্মদের পাঁচটি বই দিয়ে শুরু করেন রূপা। এখন লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে মোট ১৫টি বুককেস। প্রতিটি কেসে রয়েছে নানা ধরনের বই। প্রতি কেসে ৬-৭টি বই থাকে। এই বুককেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে বৃষ্টি হলেও সমস্যা হবে না।

রূপা জানান, শুরু থেকেই চারদিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। এখন গাছে গাছে ঝুলছে ছোট ছোট বুক কেস। নজরে পড়ছে লেকে ঘুরতে আসা মানুষদের। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আগ্রহ। অনেকেই নিয়মিত বই পড়ছেন এখানে এসে। না পড়লেও, অন্তত হাতে নিয়ে দেখছেন বইগুলো।

ধানমন্ডি লেক পাড়ে ঘুরতে আসা মানুষজন রূপার এমন অভিনব উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। প্রথমদিকে নিজের অর্থ থেকে বুকে কেস আর বইয়ের জোগান দিলেও এখন অনেকের কাছ থেকেই সাড়া পাচ্ছেন রূপা। বই দান করছেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের বইপ্রেমীরা।

গাছে গাছে বইয়ের বাসা ঝুলিয়ে নতুন এই উদ্যোগের কারিগর জাকিয়া রায়হানা রূপা জানান, গল্প-উপন্যাসের চাইতে তিনি এমন সব বিষয়ের বই রাখতে চান, যা মানুষের বুদ্ধিবৃত্তিক চিন্তাকে প্রভাবিত করতে পারে। তিনি চান, একটা সময়ে যেন পুরো দেশেই ছড়িয়ে পড়ে গাছে গাছে বইয়ের এমন বাসা।

 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর