লোকসভায় বাংলাদেশ ইস্যুতে যা জানালেন জয়শঙ্কর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

ভারতীয় লোকসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানির ঘুষকাণ্ড ও মনিপুর-আসাম ছাড়াও সমান গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে বৃহস্পতিবার তুমুল আলোচনা হয়েছে। সংসদ নেতা নরেন্দ্র মোদীর কাছ থেকে কৈফিয়তও দাবি করেন বিরোধী দলীয় সদস্যরা। 

তখনই জানানো হয়েছিলো, বাংলাদেশ ইস্যুতে শুক্রবার আনুষ্ঠানিক বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ধ্যায় ভারতীয় লোকসভার অধিবেশনে জয়শঙ্কর দেশটির আইনপ্রণেতাদের জানান, বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর ভারত গভীরভাবে নজর রাখছে।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচ প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন এস জয়শঙ্কর। শুক্রবার ওই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করেছে লোকসভা।

প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, বাংলাদেশজুড়ে চলতি বছরের আগস্টসহ বিভিন্ন সময়ে হিন্দু ও অন্য সংখ্যালঘুর ওপর সহিংসতার খবর দেখেছে ভারত সরকার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে। সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা অভিযোগ তুলে বিজেপির সংসদ সদস্য অরুণ কুমার সাগরের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, সরকার হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছে, তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুড়ে ২০২৪ সালের আগস্ট মাসসহ বিভিন্নস্থানে হামলা হয়েছে। ভারত সরকার এই ঘটনাগুলো গুরুত্ব সহকারে নোট নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে উদ্বেগ জানিয়েছে।

তিনি বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এসব ঘটনার পর বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটির সরকারের।

রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন বাংলাদেশের সাবেক পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও হিন্দুদের ওপর কথিত হামলা বৃদ্ধির অভিযোগ ঘিরে চলমান উত্তেজনার মাঝে পরপর দু’দিন ভারতের সংসদে এ বিষয়ে আলোচনা হলো। সবশেষ শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতি দিলেন দিল্লির পরারাষ্ট্রমন্ত্রী।

একাত্তর/এসি
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ ও ক্র্যাকডাউনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন উত্তাল। এই ইস্যুতে টানা উত্তেজনার পর অবশেষে মুখ খুলেছেন দেশটির কেন্দ্রীয়...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
ভারতের লোকসভায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে তীব্র বিতর্ক মধ্যেই ওয়াকআউন করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের বিরোধী সংসদ সদস্যরা। নির্বাচনী সংস্কার...
বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর প্রতিবেশী ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়াদিল্লি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর