বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: জয়শঙ্কর

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পিএম

বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর প্রতিবেশী ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ মনোযোগী। 

বুধবার ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে তিনি এসব কথা বলেন। 

অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন- সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়।

বিজেপির ওই সংসদ সদস্য আরও বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাত-ই-বাংলা নামের এই গোষ্ঠী তুরস্কভিত্তিক এনজিও ‘টার্কিশ ইউথ ফেডারেশনের’ সহায়তা ও মদতপুষ্ট। আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এরপরই প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম 'বাংলাফ্যাক্ট'-এর বরাত দিয়ে তারা আমাদের জানিয়েছে, ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শিত হয়।

তিনি আরও জানান, প্রদর্শনীর আয়োজকরা বাংলাদেশের সরকারকে জানিয়েছেন, তাদের কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক নেই। পাশাপাশি বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন, আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি।

একাত্তর/এসি
শোকের উপলক্ষ্য অনুযায়ী কালো পোশাক পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন; তাদের...
সন্ত্রাসবাদ এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নিয়ে ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, কোনো দেশ যদি ভারতে সন্ত্রাসবাদ ছড়ানো অব্যাহত রাখে, তবে সেই দেশ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রকাশ্যে কূটনীতি চালাচ্ছেন, তা অভূতপূর্ব বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর