পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ আরো এক জনের মৃত্যু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৫ এএম

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ সাত জনের মধ্যে আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মৃত্যু হলো দুই জনের।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় রাজধানীর বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুমা আক্তারের (৩২)। রুমা মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার গ্রামের মৃত খলিলের স্ত্রী। তার বাবার নাম মৃত মোজাম্মেল হক‌।

এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) তার স্বামী আব্দুল খলিলে মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, রুমার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

দগ্ধদের মধ্যে শাহজাহানকে (৩৫) চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গত শনিবার দিনগত রাতে (২৩ নভেম্বর) রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-সি, এভিনিউ-৫ -এ একটি বাসায় গ্যাস লিকেজ থেকে  বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনসহ সাত জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- রঙ মিস্তিরি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার(৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), ছেলে মোহাম্মদ (১০), ইসমাইল (৪), একই বাসার ভাড়াটিয়া  স্বামী স্ত্রী গার্মেন্টস কর্মী স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৫)।

চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বর্তমানে চার জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। 

দগ্ধ খলিলের ভায়েরা আব্দুল হালিম জানিয়েছেন, ওই বাসায় কোনোভাবে পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়েছিলো। ঘটনার রাতে মশার উৎপাতের কারণে খলিল রাত আনুমানিক তিনটার দিকে কয়েল জ্বালানোর সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খলিলের বড় ভাই মিলন জানান, ওই বাসার গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়েছিলো বলে মনে করছেন তিনি। 

ঘটনার পরপর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিয়ে আসেন।

একাত্তর/আরএ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর