আগে সংস্কার, পরে নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্খা পূর্ণ করতে হবে। পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

রোববার গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্খার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জন সমর্থন পাওয়া। ডান-বাম-বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। 

সংস্কারের পর কেন নির্বাচন এই প্রসঙ্গে নুর বলেন, বিভিন্ন বাহিনী চাঁদাবাজসহ মাফিয়াদের দমন করেছে। বন্ধ হয়ে যাচ্ছে তাদের অবৈধ ইনকামও। তাই নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি, তাই জনগণের ক্ষোভ বাড়ছে। এ বিষয়গুলো দেখার পাশাপাশি প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে নজর দেওয়ার আহবানও জানান নুর। 

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় শহরের শতাধিক মানুষ নুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর