সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরো কার্যকরী করার নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সার্ক অনেকটা ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে।

মহাসচিব সারোয়ার অধ্যাপক ইউনূসকে সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বান তাদের উৎসাহিত করেছে।

তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত সংস্থাগুলোর পরিচালনা পর্ষদ, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচি, এসডিজি, আঞ্চলিক সংহতকরণ, শুল্ক সহযোগিতাসহ সার্কের কার্যকরী পর্যায়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

অধ্যাপক ইউনূস এবং সার্কের মহাসচিব সংস্থার উন্নততর কার্যকারিতার জন্য পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রীদের বৈঠক এবং এমনকি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এসময় অধ্যাপক ইউনূস মহাসচিব সারোয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান।

একাত্তর/আরএ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অবিচল সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর