দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমে বাড়ছে শীত। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সন্ধ্যা থেকে থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ঝলমলে রোদের। তবে তার সঙ্গে রয়েছে হিমালয়ের হিমবাতাস। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। এদিন  তেঁতুলিয়ার পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। এর আগে সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়েই (১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)। 

এইদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সূর্যের দেখা পেতে দেরি হচ্ছে না। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়াতেই তাপমাত্রাও বাড়ছে। তাই এখনও উত্তরের এই জেলায় জনজীবন স্বাভাবিক আছে। অন্যদিকে বিকেলের পর তাপমাত্রা কমতে থাকলে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হয়।

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর