আমদানি কমলেও ভোমরা ও বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে দুই দেশের স্থলবন্দর বন্ধ হয়ে যাবে এমন গুজব শোনা গেলেও বাস্তবে বন্দরগুলোতে এর কোনো প্রভাব পড়েনি। বুধবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে ভোমরা ও বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ভারতের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কিছুটা কমেছে। 

ভোমরা স্থলবন্দরের আমদানিকারকরা জানান, আগে দৈনিক ৩০০-৩৫০ গাড়ি মালামাল আমদানি হতো। বর্তমানে ভারতের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ২৫০-৩০০ গাড়ি মালামাল আমদানি হয়। এই আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে পাথর, শুকনা ঝাল, আদা, হলুদ, ফলসহ ২৫ ধরনের পণ্য। তবে বর্তমানে আলু আমদানি বন্ধ রয়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ীরা।

আমদানীকারক (সি এন্ড এফের) কবির হোসেন বলেন, বর্তমান বিশৃঙ্খলা পরিবেশের কারণে ভারতের সাথে ব্যাবসা বাণিজ্যে কোনো প্রভাবে পড়োনি। তবে মাঝেমধ্যে শোনা যাচ্ছে ভারত থেকে রপ্তানি কিছুটা কমতে পারে। যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আসে তাহলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে।

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত আমদানি পণ্যের পরিমাণ ছিলো সাত লাখ ৮৭ হাজার ৮৯৬ মেট্রিক টন, যার বাজার মূল্য তিন হাজার ১৭০ কোটি ৬২ লাখ টাকা। রাজস্ব আদায় হয়েছে পাঁচশ ১৯ কোটি ৭৮ লাখ টাকা। আর লক্ষ্যমাত্রা ছিলো চারশ পাঁচ কোটি ৩৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে একশ ১৪ কোটি ৪৫ লাখ টাকা বেশি আয় হয়েছে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

আরবিএস
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড পরিমাণ শুকনো বা গুঁড়া হলুদ আমদানি হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর