বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

সারাদেশে খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার চলতি মাসে বেসরকারি খাতকে তিন দশমিক ৯২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে।  

মোট ৯২টি বেসরকারি চাল আমদানিকারক ইতিমধ্যে এই চাল আমদানির জন্য সরকারি অনুমোদন পেয়েছে। যার মধ্যে দুই দশমিক ৭৩ লাখ মেট্রিক টন সেদ্ধ এবং আরও এক দশমিক ১৯ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে। 

এই আদেশের মধ্যদিয়ে, খাদ্য মন্ত্রণালয় এই মাসে মোট ১৪ দশমিক ৮১ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ২৭৭টি বেসরকারি খাতের কোম্পানিকে চতুর্থবারের মতো আলাদাভাবে অনুমতি দিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) এম হাবিবুর রহমান হোসাইনি এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের। 

অতিরিক্ত সচিব বলেন, খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আমরা বেসরকারি খাতের ৯২টি কোম্পানিকে তিন দশমিক ৯২ লাখ মেট্রিক টন সেদ্ধ ও সেদ্ধা ছাড়া আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি।  

তিনি আরও বলেন, চলতি আমন ফসল তোলার দুই সপ্তাহ আগে ঘাটতি মেটাতে অবিলম্বে ওই পরিমাণ চাল আমদানির আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুসারে, বেসরকারি আমদানিকারকদের অবশ্যই ২২ ডিসেম্বরের মধ্যে খুচরা বাজারে চাল সরবরাহ করতে হবে।

এ কর্মকর্তা বলেন, আমদানিকারকদের এই পরিমাণ চাল আমদানি করা কোম্পানিগুলো পুনরায় প্যাকেজিং না করে সরাসরি বস্তায় করে বাজারে বিক্রি করতে হবে। 

চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিরোদ বরণ সাহা বলেন, সরকারের চাল আমদানির সিদ্ধান্ত বাজারে চালের দাম আবার কমিয়ে দেবে। এমনকি এই আমদানি নতুন কাটা ধানের দামকেও প্রভাবিত করবে কারণ প্রতি কেজি ধানের দাম এখন ৩৬ টাকা থেকে ৩৬ দশমিক ৫০ টাকা।

এর আগে, খাদ্য মন্ত্রণালয় ১৮৫টি বেসরকারি খাতের কোম্পানিকে প্রায় ১০ দশমিক ৮৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিলো। যেখানে সাত দশমিক ৯২ লাখ মেট্রিক টন ছিলো সেদ্ধ চাল এবং বাকি দুই দশমিক ৯৭ লাখ মেট্রিক টন ছিলো সিদ্ধ ছাড়া ‘আতপ’ চাল।

আমদানিকারকদের ওই পরিমাণ চাল ১০ ডিসেম্বরের মধ্যে বিক্রি করতে বলা হয়েছে।

সরকারি খাতে বুধবার পর্যন্ত খাদ্য সঞ্চয়ের পরিমাণ ছিলো ১০ লাখ ৮৮ হাজার ৩৫১ মেট্রিক টন। যেখানে প্রায় ছয় লাখ ৬৬ হাজার ৭২৮ মেট্রিক টন চাল, চার লাখ ২১ হাজার ১৭১ মেট্রিক টন গম এবং বাকি ৬৮১ মেট্রিক টন ধান।

আরবিএস
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
পৌনে দুই মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি চালানের মাধ্যমে ৫১০ মেট্রিকটন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর