শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

৪৭তম বিসিএসের আবেদন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএসের অনলাইন আবেদন ‘অনিবার্য কারণে’ স্থগিত রাখার এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। 

৪৭তম বিসিএসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর সকাল ১০টায় অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিলো। 

এই বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট তিন হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে শূন্য পদ ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এছাড়া নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।

আরবিএস
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর