১২ বছরের সাজা থেকে খালাস দুলু, শমী কায়সারের জামিন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ এএম

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২ বছরের সাজা থেকে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 

২০০৪ সালের ফেব্রুয়ারিতে নাটোরে ১৮টি  বাড়ি-ঘর পোড়ানো হয়। ওই ঘটনায় সেই বছরই নাটোরে মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। 

পরে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে ১২ বছর এবং অন্য ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেয়। 

সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ আসামি আপিল করেন। শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। রায়ে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার।

গত পাঁচ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।

একাত্তর/এসি
আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। 
তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং জুলাই আন্দোলনে হত্যাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চে এই আদেশ দেন।
সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর