‘নির্বাচন যখনই হবে আওয়ামী লীগ আমলের চেয়ে গ্রহণযোগ্য হবে’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে- তা আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনের চেয়ে ‘গ্রহণযোগ্য’ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, আমি আশা করব- আগামী নির্বাচন যেটা হবে, যখনি হবে সেটা অবশ্যই গ্রহণযোগ্য… অতীতে যা দেখেছি তা যেন না হয়।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌপরিবহণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন।

নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর তাদের অধীনে টানা তিনটি (দশম, একাদশ ও দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে। এরমধ্যে দশম ও দ্বাদশ নির্বাচন বর্জন করে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। আগামীতে যারা অংশ নেবেন তারা ওই তিনটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন বলে ধারণা উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। 

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘আগের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে দেশের সব স্ট্রাকচার নষ্ট করে গেছে। সেটা আমলাতন্ত্র হোক, বিচার বিভাগ হোক কিংবা পুলিশ। আজ পর্যন্ত পুলিশ দাঁড়াতে পারছে না- এমন স্ট্রাকচার নষ্ট হয়েছে; দাঁড় করানো খুব কঠিন। আগে আমি বাইরে থেকে বলতাম। এখন আমি ভেতর থেকে দেখছি।’

এআর
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৩২টি ফ্যক্টরি থাকার কথা বলা হলেও এর ১৬টিরই কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বহীন এই ১৬ কোম্পানির বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শিগগিরই রোডম্যাপ দেবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
এক সপ্তাহর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় পূণর্বন্টন করা হলো। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট...
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৫ আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে যেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর