১৫ আগস্ট সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০১:৫৫ পিএম

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৫ আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

মঙ্গলবার দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। 

এর আগে সাম্প্রতিক ঘটনায় আহত বিজিবি সদস্য এবং আন্দোলনে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে উপদেষ্টা ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।

এসময় আহতদের চিকিৎসা সহায়তায় বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাই নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রীয় সব বাহিনীকে দানব বানিয়ে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। যারা বাহিনীগুলোকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে।

অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে। বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

ইতিমধ্যে পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিশন হয়ে গেলে সেই নিয়মের পুলিশ চলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এদিকে এক বার্তায় বিজিবি জানায়, সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন জন সদস্য নিহত (এদের মধ্যে দুই জন র‌্যাবে কর্মরত ছিল) এবং ১৩০ জন আহত হয়েছেন। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও গেন্দুয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিন জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরও তিন শিক্ষার্থী বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

একাত্তর/এসি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর