বিশ্বে ৫৪ সাংবাদিককে হত্যা, ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশের নাম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

২০২৪ সালে বিশ্বব্যাপী ৫৪ জন সাংবাদিককে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে হত্যা করা হয়েছে। আর তাদের এক তৃতীয়াংশকেই হত্যা করেছে দখলদার ইসরাইল।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক (২০২৪) প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

বেসরকারি সংস্থা প্রেস ফ্রিডম বলছে, এ বছর হত্যার শিকার হওয়া ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দুজন লেবাননে। 

আরএসএফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।  

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন। 

যদিও অভিযোগ অস্বীকার করে ইসরাইলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ সঠিক। 

গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে ২০২৪ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো। 

এছাড়া ২০২৪ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরাইল। 

এখনও বিশ্বের নানা দেশে ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসেবে আটক আছেন। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের হাতে।

২০২৩ সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিলো ৪৫। 

আরবিএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর