সীমিত পরিসরে শেরপুর জেলা কারাগারের কার্যক্রম শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

প্রায় চার মাস পর সীমিত পরিসরে চালু হলো শেরপুর জেলা কারাগারের কার্যক্রম। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে কারা তত্ত্বাবধায়ক শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেলে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো ১৩ বন্দিকে রেখে জেলা কারাগারের কার্যক্রম শুরু হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর শেরপুর পৌরসভার দমদমা কালীগঞ্জ এলাকায় অবস্থিত শেরপুর জেলা কারাগারে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় কারাগারে থাকা বন্দিরা পালিয়ে যায়। কারাগারে থাকা অস্ত্র ও মূল্যবানসামগ্রী লুট করার ঘটনাও ঘটে। এতে কারাগারটি অচল হয়ে পড়ে। এরপর থেকে শেরপুরের বন্দীদের জামালপুর জেলা কারাগারে রাখা হতো।

এ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া কারা তত্ত্বাবধায়ক শফিকুল আলম বলেন, দুর্বৃত্তদের হামলায় অকার্যকর হয়ে পড়ার পর গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ চলছিলো। প্রায় ১কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ইতোমধ্যে ৮০ ভাগ শেষ হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনসহ দুটি প্রাক্কলনের কাজ এখনো অবশিষ্ট আছে।

তিনি আরো বলেন, শেরপুরের বন্দীদের জামালপুরে আনা-নেওয়াসহ নানা বাড়তি ঝামেলার বিষয়টি বিবেচনা করে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ না হলেও প্রাথমিক পর্যায়ে ও সীমিত পরিসরে কারাগারটি সচল করা হয়েছে। এখন থেকে নতুন বা পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের এই কারাগারেই আনা হবে। সেই সাথে পর্যায়ক্রমে শেরপুরে আসামিদের সংশ্লিষ্ট মামলার শুনানি দিন জামালপুর জেলা কারাগারে বন্দীদের আদালতে হাজিরা শেষে শেরপুর কারাগারে আনা হবে। এভাবে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে শুরু হবে কারাগারটির কার্যক্রম।

সীমিত পরিসরে কারাগারটি সচল করার আগে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ বৃহস্পতিবার বিকেলে সংস্কার করা কারাগার পরিদর্শন করেন। এসময় আদালতের অন্যান্য বিচারক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট বিকেলে দুর্বৃত্তরা লাঠি, রাম দাঁ ও দেশীয় অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটক ভেঙে কারাগারের ভেতরে প্রবেশ করে। তারা বন্দীদের ওয়ার্ড ভেঙে ফেলে এবং তছনছ করে আগুন ধরিয়ে দেয়। এসময় কারাগারে থাকা ৫১৮ জন বন্দী পালিয়ে যান। হামলাকারীরা কারাগারের ৯টি অস্ত্র, চায়নিজ রাইফেলের ৮৬৪টি গুলি, শটগানের ৩৩৬টি গুলি, খাদ্যসামগ্রী, টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। সেই সাথে কারাগারের মূল্যবান রেকর্ডপত্র, গাড়ি ও বিভিন্ন স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দেয় অভিযুক্তরা। পরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

একাত্তর/আরএ
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর