গাজীপুর-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চালু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০০ এএম

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদ্বোধন হয়েছে। কিছু কাজ অসমাপ্ত রেখেই বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচল উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে ১০টি এসি বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

এ সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কাজ পুরো শেষ হয়নি। এটি উদ্বোধন করার কারণ হচ্ছে মানুষের কিছুটা হলেও যাতে যাতায়াতের সুবিধা হবে। অনেকবার সময় বাড়ানোর পরেও কাজ শেষ হয়নি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিলো না। তাই প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০ বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করছি। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং জুনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করা হবে।

সড়ক পরিবহণ ও সেতু বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটারে ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে। 

শিববাড়ী থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বৃদ্ধি করা হবে। এছাড়া বিআরটি করিডরে বিআরটিসির এসি বাস সেবা প্রদানের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

বিআরটি প্রকল্পটি নেওয়া হয় ২০১১ সালে। চার বছরের মধ্যে আধুনিক জোড়া লাগানো বড় বাস চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। বলা হয়েছিল, বিআরটি দিয়ে ঘণ্টায় ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে। যানজট, সিগন্যাল কিংবা অন্য কোনো বাধায় বাস আটকে থাকবে না। কিন্তু প্রকল্প নেওয়ার এক যুগের বেশি সময় পর তা চালু হলো।

 

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার আবার চালু হয়েছে। এর ফলে শুরু হয়েছে সব ধরনের সেবা দেওয়ার কাজ। 
প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রকাশকদের উদ্দেশ বলেছেন, শুধু কাগজের না, এখন ডিজিটাল প্রকাশক হতে হবে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর