ফুল দেয়া নিয়ে সংঘর্ষে বিএনপির দু’পক্ষ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, উপজেলা চত্বরে বিজয় স্তম্ভে সকাল ১০টায় উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নুর এ ইয়াছিন নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হয়।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আছে।

একাত্তর/আরএ
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর