সিএমএইচ থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ। তবে তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক মির্জা ফখরুলের সঙ্গে আছেন বলেও তখন জানান শায়রুল কবির খান।

এর আগে সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।

পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা একটি গণমাধ্যমের একটি মাইক্রোবাসে মির্জা ফখরুলকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত সিএমএইচ যান নেতারা।

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম ও খুনের চেয়েও বড় ভয়াবহ বাস্তবতা হলো—ফ্যাসিস্ট শেখ হাসিনার এ নিয়ে কোনো অনুশোচনা ছিলো না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর