দেয়ালে ‘জয় বাংলা’ লেখা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনের একটি দেয়ালে ‘জয় বাংলা’ লেখা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তি পৌর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজন। রোববার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে পাঠানপাড়া এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সোমবার দুপুরে মহান বিজয় দিবস দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় হারুনুর রশিদ বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, নেশা করে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে বাংলাদেশকে।

দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে আওয়ামী লীগ। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্র সমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্য বিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এই বিজয়কেও অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।

তবে, সদর থানার ওসি রইস উদ্দিন ‘জয় বাংলা’ লেখার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, গ্রেপ্তার নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গ্রেপ্তার হয়েছেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুঁই আক্তার।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর