নির্বাচনের জন্য কতদিন অপেক্ষা, জানতে চান মির্জা আব্বাস

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

আবারও জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়ার দাবি জানিয়ে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন পেতে কতদিন অপেক্ষা করতে হবে আমাদের জানিয়ে দিন, অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করতেও রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।

সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানালেও দ্রুততম সময়ে নির্বাচনের দাবির কথা আবারও মনে করিয়ে দেন মির্জা আব্বাস।

তিনি বলেন, আমরা দেখেছি ভোটের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, আমাদের কতদিন অপেক্ষা করতে হবে, এটা আমাদের জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে, অপেক্ষা করতেও রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি চত্বরে মির্জা আব্বাসকে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টার বক্তব্যটা শুনি নাই, আপনার মুখেই যেটা জানলাম, উনি যেটা বলেছেন, যথার্থ বলেছেন। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যারা অংশীজন, তারা যদি চায়, তিনি যৌক্তিক সময়ে নির্বাচন দেবেন। সাধুবাদ জানাই। কিন্তু এর বাইরে কোনা কথা কারো নাই।

তিনি আরও বলেন, সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে। এটা নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না, একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার হয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন হয়। এদেশের মানুষ ভোটের অধিকার চায়।

মির্জা আব্বাস বলেন, আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে, এটা একটু আমাদের জানিয়ে দিন।

তিনি আরও যোগ করে বলেন, আমরা অপেক্ষা করতে রাজি আছি। সংস্কার হবে। অপেক্ষা করব। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। আজ দেশের অর্থনীতির অবস্থা খারাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজ বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। আমরা চাই, এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আপনি রাজনীতি করেন না। রাজনীতির ব্যক্তিত্বদের নিয়ে একটু সম্মান দিয়ে কথা বলুন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয় না। সুতরাং, রাজনীতির ব্যক্তিরা যা বলেন- তা বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। একথা ভাবেন না আমরা ক্ষমতায় যাবার জন্য লালায়িত। আজও বলি না, কখনোই বলবো না। আমরা চাই, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার।

এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর