রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডি এ কে টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকার তুলা, সুতাসহ বিভিন্ন মেশিনারিজ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান, সকাল ৭টার দিকে কারখানাটি চালু অবস্থায় হঠাৎ একটি মেশিনে আগুন জ্বলে উঠে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতরে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার ভেতরের থাকা শ্রমিকেরা দৌড়ে বাইরে বের হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্তের পর জানা যাবে। 

এর আগে গত ২৭ নভেম্বর রাতে একই কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো। তখন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরবিএস
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর