নাটোরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পিএম

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে।

একাত্তর/আরএ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর