রাজনৈতিক কর্মসূচি কেমন হবে সেই সিদ্ধান্ত হয়নি: জামাল হায়দার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। 

তিনি বলেন, দেশের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে অতীতের মতো আগাীতে কীভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠক থেকে সামনের দিনে রাজনৈতিক কর্মসূচি কেমন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। 

মোস্তফা জামাল হায়দার জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্যের প্রয়োজনীয়তর শপথ এখনও শেষ হয়নি। 
 
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে মতবিনিময় হয়েছে। আলোচনার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পরে জানানো হবে। 

এরপরে সমমনা জোট আর লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ১২ দলীয় জোটে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান নুরুল আমিন বেপারী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ও জাগপাসহ সভাপতি রাশেদ প্রধান উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।
কমিশনের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চলে যেতেই হবে। অনেকেই নীতিগতভাবে এ ব্যাপারে একমত হয়েছে। ১২ দলও তার অপসারণের বিষয়ে একমত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গড়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ১২ শরিক।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই ‘১২ দলীয় জোট’...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর