ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ অন্তত ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরহান হোসেন নামে এক বাস চালক নিহত হয়েছেন। 

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একটি বাসকে ধাক্কা দেয় আরেকটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে আরও কয়েকজন আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার ভোরে তীব্র কুয়াশার কারণে এক্সপ্রেস ওয়ের শ্রীনগরের ষোলঘর থেকে চালতি পাড়ায় তিন কিলোমিটার জুড়ে মাওয়াগামী কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে করে অন্তত ১৫ জন আহত হয়েছে। সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ ছিলো। আহতদের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, বাসচালক ফরহাদ হোসেনের মারা যান বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আর বাসের হেল্পার জাকির হোসেনকে মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গণমাধ্যমে বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে পাঠানো হয়েছে। ঘন কুয়াশায় মাত্র অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

আরবিএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর