ঘন কুয়াশায় বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

ঘন কুয়াশায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলোও ঘাটে পৌঁছেছে। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার শুরু করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, রোববার ঘন কুয়াশায় ভোর সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে হাসনা হেনা ও কেরামত আলী নামে দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়াঘাটে ছয়টি ও দৌলতদিয়াঘাটে দুইটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকিয়ে রাখা হয়। 

এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী নামে একটি ফেরি। এছাড়া আরিচাঘাটে আরও তিনটি ও কাজিরহাট ঘাটে একটি ফেরি আটকিয়ে রাখা হয়।

ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়ায় এবং সকার ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।  
ফেরি চলাচল শুরু হওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু করেছে।  

আরবিএস
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর