কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ এএম

কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।

এএফপি খবরে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নৌকাডুবির ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার চারদিনেরও কম সময়ের মধ্যে এবার ফেরি ডুবির ঘটনা ঘটলো।

স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা নিখোঁজ বাকিদের খোঁজ করছেন।

ঘটনাস্থলের কাছে নদী তীরবর্তী শেষ শহর ইনজেন্দের। শহরের মেয়র জোসেফ কঙ্গোলিঙ্গোলি জানিয়েছেন, ফেরির যাত্রীদের বেশির ভাগই ব্যবসায়ী ছিলেন। বড়দিন উপলক্ষে তারা বাড়ি ফিরছিলেন।

কঙ্গোর কর্মকর্তারা প্রায়ই নৌকা বা ফেরিতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার জন্য সতর্ক করে থাকেন। এই ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তাও প্রত্যন্ত অঞ্চলের লোকটা আইন মানেন না।

একাত্তর/আরএ
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ওই ফেরিতে শিশু ও নারীসহ ১৩০ জনের মত যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর