মোজাম্বিকে ফেরি ডুবিতে নিহত বেড়ে ১০০, এখনও নিখোঁজ ২০

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। ওই ফেরিতে শিশু ও নারীসহ ১৩০ জনের মত যাত্রী ছিলেন। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন। 

রোববার ফেরিটি মোজাম্বিকের নামপুলা অঞ্চলের লুংগা থেকে এক দ্বীপে যাচ্ছিল। মূলত ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা পালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

উত্তর উপকূলে ফেরি ডুবির ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি নিশ্চিত করেছেন। পরিস্থিতি মূল্যায়ন করে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

নামপুলা প্রদেশের সেক্রেটারি অব স্টেটের অফিস এক বিবৃতিতে বলেছে, যাত্রীরা কলেরা প্রাদুর্ভাবের কারণে পালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

এর আগে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অনেক বেশি মানুষের ভার নিতে না পেরে একপর্যায়ে ফেরিটি ডুবে যায়।  

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একটি সৈকতে কয়েক ডজন লাশ পড়ে আছে।

পর্তুগিজ সম্প্রচারকারী আরটিপি জানিয়েছে, বোটটি দৃশ্যত লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে নামপুলার উপকূলে যাচ্ছিল। 

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরবিএস
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর