আশুলিয়ায় মরদেহ পোড়ানোয় পুলিশ কনস্টেবল কারাগারে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মুকুল চোকদারকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 
ট্রাইব্যুনালে প্রসিকিউশন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

এর আগে পাঁচ আগস্ট আশুলিয়ায় আন্দোলনরত ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পুলিশের পিকআপে লাশ পোড়ানার ঘটনায় ট্রাইব্যুনালে ২৪ ডিসেম্বর নুতন মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত এই গণহত্যায় সংশ্লিষ্টতার দায়ে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদেরই একজন এই মুকুল চেকদারকে আজ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার অপর আসামি পুলিশ কনস্টেবল মালেককে কিশোরগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাভারে আন্দোলন দমনে যেসব পুলিশ গুলি চালিয়েছেন, লাশ পোড়ানোর কাজে  সরাসরি জড়িত ছিলেন, যেসব কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

একাত্তর/এসি
গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি মামলার বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কিশোর ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক...
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে র‍্যাবের সদস্যরা ডেকে নিয়ে চোখ বেঁধে, গুলি করে এবং পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেয়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর