প্রাণিসম্পদ খাতে দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থা: মৎস্য উপদেষ্টা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি ও সম্পদ নষ্টের অভিযোগ তুলে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই খাতে দুর্নীতি সহ্য করা হবে না।

শনিবার সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আওয়ামী লীগ সরকার প্রাণিসম্পদ খাতে ব্যাপক অনিয়ম করেছে যার সংস্কার নিয়ে কাজ করছে বর্তমান সরকার। অতীতে অনেক জায়গায় আর্থিক অনিয়ম এবং সম্পদের অপচয় হয়েছে। এখন থেকে এসব বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। 

তিনি আরও বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখি ও অন্যান্য প্রাণী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা করেছে।

বন্যার সময় প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরবিএস
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর