আবারো রিমান্ডে হাসানুল হক ইনু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

গুলশান থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানার থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করীম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড ও বাকিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর