মঙ্গলবার বিপিএলে ম্যাচের সময় পরিবর্তন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

বিপিএলের দুই ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) দুটি ম্যাচ দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে বিসিবি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী ম্যাচের সময় দেড় ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটিও তাই দেড় ঘণ্টা এগিয়ে এসেছে।

অপরদিকে অন্য একটি বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়েছিলো, বিপিএলের টিকেট কাল থেকে শুধু মাত্র অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুথে টিকেট বিক্রি হবে না।

তবে, সে সিদ্ধান্ত থেকে সরে যেতে হয়েছে বিপিএলকে। বলা হচ্ছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর