প্রতিবেদন জমা দেয়নি কোনো সংস্কার কমিশন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

সংবিধান সংস্কার কমিশনসহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন -এই ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেয়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে।

পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যেই প্রতিবেদন জমা দিবেন।

নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, ৩ জানুয়ারি মধ্যেই তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে।

অন্যদিকে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন।

সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়ও পিছিয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত রয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা। এই সিদ্ধান্তের পেছনে বিদ্যমান সংবিধানের আইনি...
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গৃহীত প্রধান সংস্কার উদ্যোগগুলো নিয়ে ‘রিফর্ম বুক’ নামে একটি বই প্রকাশ করেছে সরকার। বইটিতে ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে বিভিন্ন খাতে নেওয়া সংস্কারের...
আয়ারল্যান্ড বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার প্রচেষ্টায় অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে দায়িত্বশীল ও অধিকারভিত্তিক শাসন জোরদারের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর