এক্সপ্রেসওয়েতে পাঁচজন নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক আবু তাহের ওরফে অপুকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব এবং হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ডব কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় এক্সপ্রেসওয়ের হাঁসাড়া অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার দিন গভীর রাতে ঢাকামুখী বাস হামদান এক্সপ্রেস একটি চলমান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত হন। এছাড়াও আহত হন অন্তত ১৫ জন।

ওই দুর্ঘটনার পর থেকে পলাতক ছিলেন আবু তাহের। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা। 

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর