রূপগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত ছয়

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের হাটাবো জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী বেবাজ এলাকার কালাম খানের ছেলে হৃদয় খান (২৬), রূপগঞ্জে হাটাবো এলাকার ফালাইনার ছেলে রামদাস (৭০) ও গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭১)। 

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মুন্না, শান্ত, পথচারী তাহের, রাধামন, সুরেশ্বর ও অনিক। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকালে রাজধানীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল যোগে হৃদয় খান, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। খেজুরের রস খেয়ে তারা ঢাকা ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের জেলাপাড়া এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইটবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী হৃদয় খানের। এসময় আহত হন মুন্না ও শান্ত নামে দুই আরোহী। 

অপরদিকে সকাল ৯টার দিকে ওই ঘটনাস্থল থেকে মাত্র ২০০গজ দূরে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়ানো থাকা রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আবু তাহের, রাধামন ও স্বর্বসর ও অনিক নামে আরও চার পথচারী । 

আহতদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার চালক ও ইটবাহী ট্রলিসহ চালককে আটক করেছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকার ও ইটবহকারী ট্রলিটি। 

আরবিএস
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর