প্রথম জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অঞ্জনার মরদেহ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

বাদ জোহর এফডিসিতে অভিনেত্রী অঞ্জনার প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজার জন্য তার দেহ চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত একটা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর মৃত্যু হয়।

দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থান চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সাথে কথা বলে জেনেছি, তাদের প্রথম চয়েস বনানী কবরস্থান, সেখানে কোনো কারণে দাফন করা না গেলে জুরাইন কবরস্থান বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে।

মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬০ বছর। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিনগত রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

অভিনেত্রীর ছেলে নিশাত মণি জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী অঞ্জনাকে। 

‘পরিণীতা’ ও ‘গাংচিল’ সিনেমার জন্য দু’বার জাতীয় পুরস্কার পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা এক সময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ। সিনেমায় আসার আগেই তিনি পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এই সিনেমার পর টানা দুই দশক কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। 

অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার ছবিতে অভিনয় করেছেন। দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তি, পাকিস্তানের নাদিম, জাভেদ শেখ, ফয়সাল এবং নেপালের শিবশ্রেষ্ঠাসহ একাধিক নায়কের বিপরীতে অভিনয় করেছেন।

ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রামরহিমজন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য। এছাড়া তাঁর সময়ের প্রথম সারির সব নায়কদের সাথেই কাজ করেছেন তিনি।

জাতীয় পুরস্কারের পাশাপাশি দু’বার বাচসাস, নৃত্যে দু’বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা।

বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

এদিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমানকে শেষ বারের মতো  শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ।

জানা গেছে, বেলা ১১টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হবে। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে হবে প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

 

একাত্তর/আরএ
২০২২ সালের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা ছিলো রাজধানীতে পরিচিত মডেল ও অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হঠাৎ নিখোঁজ এবং পরে খন্ডিত মরদেহ উদ্ধার। এরপর গাড়ির মধ্যে ব্লিচিং পাউডার আর নাইলনের রশির সূত্র...
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় ব্যবসায়ী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালত তাঁকে...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দুই দফা জানাজার পর জাতীয় সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর