যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:২৭ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন। রোববার ও সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুর পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্বপাশে চলাচল করবে।

শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যমুনা নদীর ওপরে নির্মিত রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান। খবর বাসসের।

তিনি বলেছেন, এর আগে গত ২৬ নভেম্বর আমরা সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। মঙ্গলবার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

আমরা মূলত দুইদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখবো সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কিনা বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কিনা। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যার মনে হয় সেটি ঠিক করা হবে।

আল ফাত্তাহ বলেন, এ সময় রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে। অর্থাৎ দুইটি লাইনে দুইটি আলাদা ট্রেন চলাচল করবে।

তিনি আরো বলেন, রোববার আমরা উপস্থিত থেকে পরীক্ষা করবো এবং পরেরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।

সেতু উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে এরপর আমরা সকল কাগজপত্র জমা করবো। সেই অনুযায়ী কর্তৃপক্ষ উদ্বোধনের সময় নির্ধারণ করবেন। সেটা আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ দশমিক ৯৬ কোটি টাকা। যার ১২ হাজার ১৪৯ দশমিক ২ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছেন। এ প্রকল্পের মূল নির্ধারিত সময় ছিলো জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৩। কিন্তু প্রথম সংশোধনে এ সময়সীমা ডিসেম্বর ২০২৪ এ স্থানান্তরিত করা হয়। এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।

এরপর গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমায় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম ট্রেন চলে।

একাত্তর/আরএ
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। দুই একদিনের মধ্যে বিপৎসীমা পার হবার শঙ্কা রয়েছে।
দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করেছে।
টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন তীব্র হয়েছে। গত কয়েকদিনে নিঃস্ব হয়েছে ৩৫ পরিবার। বাড়িঘর হারিয়ে তাদের কেউ কেউ খোলা আকাশের নিচে আছেন। কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর