চিকিৎসার দ্বিতীয় দিনে মায়ের খোঁজখবর নিলেন তারেক রহমান

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ এএম

বৃটেনের দ্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা-পর্যবেক্ষণ।

চিকিৎসার দ্বিতীয় দিনে ক্লিনিকে মায়ের খোঁজখবর নিতে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি ল্যান্ড রোভার থেকে ক্লিনিকের সামনে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। এসময় তার সাথে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। 

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া, প্রথম রাতে তাকে সময় দিয়েছেন তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে ও খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমান। 

সূত্র জানিয়েছে ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়া নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। 

এদিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসার সর্বশেষ আপডেট আজ সাংবাদিকদের দেয়া হয়নি। আশা করা যাচ্ছে শিগগিরই বেগম জিয়ার স্বাস্থ্যের ও চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে সবাইকে জানানো হবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া।  লন্ডনের ''দ্যা লন্ডন '' ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর