থানা থেকে যুবদল নেতা ছিনিয়ে নেওয়ায় মহাসড়কে ব্লকেড

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০২:১৮ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায়  দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অর্ধশতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে নেন। এ সময় তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এসময় মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ থাকে বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। বাড়ে যাত্রী দুর্ভোগ। তবে জরুরি সেবার যানবাহনগুলো চলাচল করতে দেওয়া হয়।

পরে সিরাজদিখান থানা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান হোসনের আশ্বাসের ঘণ্টা খানেক পর আন্দলোনকারীরা সড়ক থেকে সরে যায়।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আটকের পর শ্রীনগর থানা থেকে ওই যুবদল নেতাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, তাকে ছাড়াতে যুবদল নেতাদের চাপ পুলিশ মেনে না নিলে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার দিকে একটি ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

ছিনিয়ে নেওয়া আসামির নাম তরিকুল। শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা তরিকুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। 

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, থানায় হট্টগোলের সময় তিনি বিশৃঙ্খলাকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন। এর ফাঁকে আসামিকে তুলে নিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর