বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।

শনিবার বিজিএমইএ’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল- সম্মিলিত পরিষদ ও সম্মিলিত ফোরামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন।

বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।

বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ঢাকার উত্তরায় বিজিএমইএ’র কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি আনোয়ার-উল-পারভেজ, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেল নেতারাসহ বিজিএমইএ’র গঠিত সহায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া বৈঠকে উপস্থিত সকলেই পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

আরবিএস
তৈরি পোশাক (আরএমজি) খাতের বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশের লাখ লাখ পোশাক শ্রমিক এবং কারখানা মালিকরা বৃহস্পতিবার একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে ভোট দেবেন। তাদের প্রত্যাশা, নতুন সরকার দেশের বৃহত্তম এই শিল্পকে রক্ষা করতে সক্ষম হবে। উল্লেখ্য,...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর