আবারও ফুঁসে উঠতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

দাবানলে এখনও দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেখানের ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে আনতে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা হিমশিম খাচ্ছেন, ঠিক তখনই দুঃসংবাদ দিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গল কিংবা বুধবারের দিকে দাবানল আবারও ফুঁসে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিদপ্তরের লস অ্যাঞ্জেলেস অফিস এবং পপসাডেনার ফায়ার সার্ভিস এই দুঃসংবাদ দিয়েছে।

রোববার, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, ভেনচুরা এবং পশ্চিম লস অ্যাঞ্জেলেসের তিন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং সেসব এলাকায় রেড অ্যালার্টি জারি করা হয়েছে। সংস্থাটি বলেছে, বাতাসের সাথে বিপজ্জনক আগুন আবহাওয়া আশঙ্কা করছেন তারা, যা সম্ভাব্য ‘বিস্ফোরক আগুন’ পরিস্থিতি সৃষ্টির জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারে।

সম্ভাব্য উপদ্রুত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং দাবানলের গতি-প্রকৃতি সম্পর্ক সবশেষ তথ্য পাওয়ার বিভিন্ন উপায় বাতলে দেয়া হচ্ছে। পাসাডেনা ফায়ার প্রধান চাদ অগাস্টিন বলেছেন, প্রবল বাতাসের কারণে আগুন দিক পরিবর্তন করতে পারে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। উল্টো দিক পরিবর্তন করে এখন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। আগুনে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৬ জন।

লস অ্যাঞ্জেলেস এলাকায় এখনও তিনটি দাবানল জ্বলছে, সবচেয়ে বড় পালিসেডসের আগুন ১৩ শতাংশ নেভানো গেছে। এছাড়া ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে পালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে পালিসেডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

নতুন করে আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিস সদস্যরা পালিসেইডস দাবানল ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এ দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার চেয়ে আড়াই গুণ বেশি।

পালিসেডস দাবানলের ১৩ শতাংশ আটকানো গেছে। এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর জায়গা। তবে ভয়ের বিষয় হলো, দাবানলটি ৪০৫ ফ্রি ওয়ে নামের একটি মহাসড়কের কাছে পৌঁছে গেছে। ঝোড়ো বাতাসের কারণে হঠাৎ করে আগুন আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে।

গত ছয় দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে।

অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল-কলেজগুলো বন্ধ রাখা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় আগুনের সতর্কতা জারি করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে স্থানীয় সময় রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গাত ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে। ফলে দাবানল নতুন করে আবারও ছড়িয়ে পড়তে বলে পূর্বাভাসে আশঙ্কা জানানো হয়েছে।

দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের ১ লাখ ৫৩ হাজার বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ৫৭ হাজার অবকাঠামো ধ্বংস হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়। এর পাশাপাশি, এক লাখ ৬৬ হাজার বাসিন্দাকে আগাম সতর্কতা দিয়ে বলা হয়েছে, যে কোনো সময় সরে যাওয়ার নির্দেশনা আসতে পারে।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ৪০টি উদ্ধারকারী দল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তল্লাশি চালানো শুরু করেছে। তাদের সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরও রয়েছে। উদ্ধারকারী দলের সদস্য ও কুকুর মরদেহের খোঁজ করবে।

লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের জন্য দায়ী করা হয় সান্তা আনা বাতাসকে। এই বাতাস সাধারণত সেপ্টেম্বর এবং মে মাসের মধ্যে ঘটে। এটি সাধারণত কয়েক দিনের জন্য দেখা দেয়। আবহাওয়ার এ ধরণটিকে ‘বিশাল এক হেয়ার ড্রায়ার’ এর সঙ্গে তুলনা করা হয়েছে এবং লেখকরা দীর্ঘকাল ধরে উল্লেখ করেছেন যে, বাতাসের প্রভাব বাসিন্দাদের কাছে এটি মনস্তাত্ত্বিকভাবে রয়েছে বলে মনে করা হচ্ছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর