টাইগারদের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস পারিবারিক কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেইজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন পোথাস।

পোথাস তার পোস্টে লেখেন, অন্যসব ভালো কিছুর মতো অবশ্যই এই অধ্যায়ের শেষ হতে হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি। এই পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি। এবার পরিবারকে সময় দেয়ার পালা এবং দেখি ভবিষ্যতে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য একটি সুন্দর বছর কামনা করছি। সবাই  মিস করবো।

পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীসও। তিনি জানান, পদত্যাগের কারণ হিসেবে পারিবারিক কারণ উল্লেখ করেছেন পোথাস।

নাফীস বলেন, তার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিলো, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন।

একাত্তর/আরএ
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষের আগুন বিশ্ব ফুটবলে আরও তীব্র রূপ নিয়েছে। ফিফা বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ চালুর বিতর্কিত পরিকল্পনা ঘোষণা এবং...
টানা তিনবার বিশ্বকাপে ভরাডুবি, জার্মান ফুটবলের জন্য এ যেন এক দুঃস্বপ্নের ধারাবাহিকতা। ২০১৪ সালের বিশ্বজয়ের পর থেকে যেন ছন্দ হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্যারাগুয়ের...
বৃহস্পতিবার রাতে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। কিন্তু মাঠের বল গড়ানোর ঠিক আগের দিন, বুধবার বিশ্ব ফুটবলে এক বিশাল পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালেন ডাচ ফুটবল কিংবদন্তি রুদ গুলিত।
হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর