আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না: মাহফুজ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

যারা বাংলাদেশপন্থী, তাদের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। 

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি, ‎জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র‎সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন- সবাই যারা বাংলাদেশপন্থী ‎সবাই বাংলাদেশে থাকবেন এবং নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্যদিয়ে ‎তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসনব্যবস্থা ‎কায়েম করবেন।

তিনি আরও বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া, যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। 

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, চাঁদপুর নাগরিক কমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলনের অসংখ্য নেতা–কর্মী ও ছাত্র-জনতা।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুড়িগ্রামে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয় লেখা ব্যানার টাঙানো হয়। পরে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতাকর্মীরা পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়টি...
পঞ্চগড়-১ আসনের এনসিপি নেতা সারজিস আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মসজিদের খতিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মাওলানা আব্দুল জব্বারকে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর