জুনে বর্ষাকাল, তখন নির্বাচন হয় না: সিইসি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:০৩ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন জুনে হওয়ার যে কথা বলছেন তখন বর্ষাকাল। বর্ষার ওই সময়ে নির্বাচন হয় না।

রোববার (২৬ জানুয়ারি) ইসি ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

এসময় তিনি বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তবে অক্টোবরের মধ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের আইনকানুন বিধি-বিধান দ্রুত ঠিক করে কাজ সমাধান করতে হবে যাতে ডিসেম্বরে নির্বাচন হলেও আমরা প্রস্তুত থাকতে পারি। এর মাঝে আইন-কানুন পরিবর্তন হলে আমাদের জন্য কাজ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করে কাজ করতে চাই। নির্বাচনের আইন কানুন বিধি-বিধান চূড়ান্ত অবস্থায় এখনো আসেনি। নির্বাচন সংস্কার কমিশনের পুরো প্রতিবেদনও আমরা পাইনি।

তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে আমরা ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করতে পারছি না।

‘সুপারিশ অনেক দেয়া যায়, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি কি বাধা আছে।’

সিইসি বলেন, সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে হয় না। ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান। ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত। ভোটার তালিকা হালনাগাদের দায়িত্বও অন্য কাউকে দেয়া সংবিধান পরিপন্থী। এই সুপারিশ আমার কাছে গ্রহণযোগ্য না।

নির্বাচন কমিশনাররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ কমিশনারদের স্বাধীনতা খর্ব হবে উল্লেখ করে তিনি বলেন, এটি অপব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া সংস্কার কমিটি নির্বাচনে ইসির বাজেট নির্ধারণের যে সুপারিশ করেছে তাতেও ইসির স্বাধীনতা খর্ব হবে।

তিনি বলেন, ইসি কর্মকর্তাদের পদোন্নতি, বদলির দায়িত্ব ইসির কাছে আসলে ইসির মূল কাজে ব্যাঘাত ঘটবে। কমিশনের এই সুপারিশও গ্রহণযোগ্য না। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইসির জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।

তিনি আরো বলেন, বর্তমানে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন তারাও মনে করেন এনআইডি ইসির অধীনে থাকা উচিত অথচ আগে টেনে-হিঁচড়ে এনআইডি স্বরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিলো।

‘আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, সুষ্ঠু ভোট আয়োজনে জনগণেরও সহযোগিতা চায় কমিশন।’

তত্ত্বাবধায়ক সরকারের আমলের মতো আমরাও তিন মাসে নির্বাচন করতে পারতাম যদি আইন-কানুন, বিধি-বিধানে সমস্যা না থাকতো, যোগ করেন সিইসি।

একাত্তর/আরএ
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর