৫৪ বছরে হওয়া সব অপরাধের বিচার করতে হবে: জামায়াত আমির

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা, ছিনতাই, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতনসহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছে। বিগত সময়ের এসব ঘটনায় যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে,তাদের বিচারপ্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। সংঘটিত অপরাধের বিচার করতে পারলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশের সম্পদ ২৬ লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে। শেখ হাসিনা ভেবেছিল দেশের মানুষকে যেনতেনভাবে ভুল বুঝিয়ে ক্ষমতায় থেকে দেশকে উন্নয়নের কথা বলে মানুষকে বোকা বানাবে। কিন্তু এদেশের মানুষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তার ওই সব অপকর্মের সঠিক জবাব দিয়েছে। এখন দেশে একটি শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। যুব সমাজের এই ত্যাগকে সকলে সম্মান প্রদর্শন করতে হবে। তবেই যুব সমাজের আত্মত্যাগকে সঠিক মূল্যায়ন করা যাবে।

এ অঞ্চলের (দিনাজপুর) একজন বিচারক শপথ নিয়ে নিজেকে দলীয় বিচারক হিসেবে পরিচয় দিয়ে তার শপথ ভঙ্গ করেছেন জানিয়ে তিনি বলেন, বিচারকের শপথ ভঙ্গের জন্য তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার লাখ লাখ মিথ্যা মামলা দিয়ে জামাতের কর্মীদের জেলহাজতে পাঠিয়েছিলো। জামায়াতের পাঁচ শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। 

জামায়াতের বিরুদ্ধে অপবাদ, এই দলটি ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না উল্লেখ করে এ দলের আমির বলেন, কিন্তু তা আজ ভুল প্রমাণিত হয়েছে। নারীরা কর্মী সম্মেলনে যোগদান করে তাদের অবদান ঠিকই রেখেছেন। আগামী দিনে যদি সুযোগ হয় জামায়াত নির্বাচনে জয় যুক্ত হয়ে সরকার গঠন করতে পারলে, নারী-পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন।

জেলা জামাতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আব্দুল হালিম, রংপুর বিভাগীয় জামায়াতের আমির ও পরিচালক অধ্যক্ষ মো. মমতাজ উদ্দিনসহ অনেকে। 

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে, সেটি এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত সত্য বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের ভাগ্য বদলে যায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানোটা হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অসৎ নেতৃত্বের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর