‘আওয়ামী লীগ দিল্লির কোলে আশ্রয় নিলে আমরা বসে থাকবো না’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্র-জনতাই ২৪ জুলাই নতুন প্রেরণা নিয়ে শহীদ হয়েছে, আহত হয়েছে। তাদের চেতনা ধরে আমাদেরকে এগোতে হবে। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ আবারও যদি দিল্লির কোলে আশ্রয় নিয়ে আমাদের দিকে চোখ রাঙাতে চায়, আমরা বসে থাকবো না। শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের পথ বেছে নেবো। 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কলেজ প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

মাহফুজ আলম বলেন, আমরা আবার লড়াই করবো। আমরা শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা উৎখাত করে সন্তুষ্ট নই। বরং আওয়ামী লীগ ফ্যাসিজমের যত বৈশিষ্ট্য বিভিন্ন প্রান্তে, প্রশাসনে, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। তাদেরকে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো। অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন। খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার না করলেই নয়, সংস্কারের পরে নির্বাচন হবে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার কারণে আমাদের মা বোনেরা গুম-খুন ধর্ষণের শিকার হয়েছেন, বাচ্চারা গুমের শিকার হয়েছে, বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, জেল খেটেছেন। যে প্রতিষ্ঠানগুলো হাসিনাকে টিকিয়ে রেখেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না। 

নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার ওই প্রতিষ্ঠান ও দালালরা আছে, তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে। আমরা কারো কাছে আর মাথানত করবো না বলেও মন্তব্য করেন তিনি।  

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার মধ্য দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি, ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। 

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের জেলা সমন্বয়, জামায়াত, ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দু। 

পরে উপদেষ্টা মাহফুজ আলম শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় এবং হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

আরবিএস
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর