নিরপেক্ষতা নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক: আসিফ নজরুল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দুরত্ব নেই। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলছে, সেটা তাদের রাজনৈতিক বক্তব্য।  নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে।

রোববার (২৬ জানুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন গুঞ্জনের জবাবে উপদেষ্টা বলেন, এমন কোনো খবর আপাতত নেই। এমনকি দেশে এখন সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরে যদি প্রয়োজন হয়, তখন পরিবর্তন হতে পারে। 

একই দিন ফেসবুকে এক পোস্টে আইন উপদেষ্টা বলেন, ‘বিএনপির সাথে ছাত্রনেতাদের (বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর) কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতা-কর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি।’

একাত্তর/এসি
তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা আছে কিনা তা জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, তবে কোনো বাধা থাকলে সরকার সব ধরনের সহযোগিতা করবে।  
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের জন্য আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর