কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলছে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

রানিং স্টাফদের কর্ম বিরতিতে প্রায় ৩০ ঘণ্টা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকার পর সমঝোতায় সচল হয়েছে রেলপথ।

বুধবারের (২৯ জানুয়ারি) মধ্যে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

বুধবার সকালে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুরগামী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বলে গণমাধ্যমকে জানান স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে রেল চলাচল। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর ৬টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত সাত ট্রেন ছেড়ে যেতে দেখা যায়।

২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং কর্মচারীরা। ফলে সারা দেশের রেল যোগাযোগে দেখা দেয় অচলাবস্থা। এ কারণে গত মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পরেন ট্রেনের যাত্রীরা।

এদিকে দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও হয়নি কোন সমাধান। পরে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে, মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় হয় রেলের সংকট নিরসনে হয় বৈঠক।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতারা। রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

এদিকে রেল চলাচল শুরু হওয়ায় ঢাকার কমলাপুরে যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা ছিলো চোখে পড়ার মতো।

একাত্তর/আরএ
ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ট্রেন চলাচল শুরু করবে নতুন নির্মিত যমুনা রেলসেতু দিয়ে। এরমধ্যে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছে রেলওয়ে। আর এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে ১৮ মার্চে।
মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নিয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের ট্রেন...
অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে করে ফের অনিশ্চয়তার পড়লো দেশের গণপরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি।
কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও তাণ্ডবের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেল পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর